আনোয়ার হোসেন | সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে চৌধুরী মোয়াজ্জম আহমদকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় আজ তাকে গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছেন। এর আগে গেল ২০ আগস্ট গাইবান্ধার সাবেক জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে প্রত্যাহার করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়।
এরপর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com