শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সমাপনী অনুষ্ঠান

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সমাপনী অনুষ্ঠান

গাইবান্ধার প্রাচীনতম সংগঠন নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গত বুধবার রাতে সপ্তাহব্যাপী সমাপনী অনুষ্ঠানে চার গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হচ্ছেন, নাটকে-মোজাহারুল হক প্রামানিক রাজু, দেবাশিষ দাশ দেবু, রানা ইসকেন্দার মির্জা বাবুল ও সাংস্কৃতিক সংগঠন মোহনা।

সংগঠনের কার্যকরী সভাপতি শাহজাহান খান আবুর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংগঠনের সভাপতি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডঃ হানিফ বেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌতমাশিস গুহ সরকার।শেষে, রাগিব হাসান চৌধুরী হাবুলের নির্দেশনায় ও সৈয়দ শামসুল হকের রচনায় তুলসী লাহিড়ী মঞ্চে খাট্টা তামাশা নাটক মঞ্চস্থ হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com