আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫ | প্রিন্ট | ১৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার অপহৃত পল্লী চিকিৎসক তারিকুল ইসলাম (৩০) অবশেষে বগুড়া থেকে উদ্ধার।
আজ ৫ মে সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, আর্থিক লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে গত ২ মে বিকেলে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম এলাকা থেকে তারিকুল ইসলামকে একা পেয়ে জোর পূর্বক অপহরণ করে।
পরে এ বিষয়ে সাদুল্যাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। পরবর্তীতে র্যাব-১৩ ও বগুড়া ক্যাম্পের র্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে বগুড়া সদরের নিশিন্দারা এলাকা থেকে আজ সোমবার বিকেলে অপহৃত ভুক্তভোগী তরিকুল ইসলামকে উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয় উদ্ধার তারিকুল ইসলামকে সাদুল্যাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com