শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় মানববন্ধন, বালাসী-বাহাদুরাবাদ রুটে টানেল নির্মাণের দাবি

আনোয়ার হোসেন   |   শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় মানববন্ধন, বালাসী-বাহাদুরাবাদ রুটে টানেল নির্মাণের দাবি
৪৪

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ রুটে ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণ/বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি, গাইবান্ধা’ নামে একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

সংগঠনের সভাপতি অ্যাড আশরাফ আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি অ্যাড মোস্তফা মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক জে এইচ মজকুরী অনু, সহ-সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আব্দুল মোতালেব মন্ডল, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, গণফোরাম জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, বাসদ মার্কসবাদী জেলা সদস্য কাজী আবু রায়হেন শফিউল্লাহ খোকন, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সবুজ মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ফিরোজ কবির, দপ্তর সম্পাদক শাহ্ কামাল, যুব সম্পাদক জুয়েল মিয়া, প্রচার সম্পাদক আসাদুজ্জামান, মোঃ আজিজার রহমান মাষ্টার প্রমুখ।

বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের দাবি গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের। এই টানেল নির্মিত হলে রংপুর বিভাগের আট জেলার মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে। উত্তরবঙ্গ অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধ হবে। এই টানেল বাস্তবায়নের জন্য দীর্ঘ প্রায় ১৬ বছর থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে টানেল বাস্তবায়ন কমিটি।

বক্তারা আরও বলেন, গাইবান্ধাবাসী বৈষম্যের স্বীকার। দেশের ৬৪ জেলার মধ্যে উন্নয়নের দিক থেকে গাইবান্ধা জেলা সবচেয়ে পিছিয়ে। আমাদের সন্তানেরা বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখার জন্য গুলির সামনে বুক পেতে দিয়েছিল। আমরা সেই বৈষম্যহীন একটি বাংলাদেশ দেখতে চাই। গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনেরও দাবি জানান তারা।

বক্তারা বলেন, রাজনীতিকদের কূপমণ্ডুকতায় নূর হোসেন, আবু সাঈদরা বারবার জীবন দিয়েও বদলাতে পারেননি বৈষম্যের বাংলাদেশকে। ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদ টানেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com