শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুইমারাতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিদারুল হৃদয়: গুইমারা (খাগড়াছড়ি):   |   শুক্রবার, ১৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুইমারাতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

খাগড়াছড়ির গুইমারাতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার (১৪মার্চ) বিকেলে উপজেলার জালিয়াপাড়া বাজার সংলগ্ন জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারন সম্পাদক এমএন আবছার।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এড. মালেক মিন্টু, যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন, জেলা স্বেচ্ছসেবক দলের আহ্বায়ক সাগর নোমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আরমান হোসাইন, যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ইফতার ও দোয়া মাহফিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা,।তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশবাসীর জন্যে দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com