শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গুইমারায় পায়েল স্মৃতি স্মরণে ফুটবল টূর্নামেন্টের শুভ উদ্বোধন

দিদারুল হৃদয়, খাগড়াছড়ি:   |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৪১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গুইমারায় পায়েল স্মৃতি স্মরণে ফুটবল টূর্নামেন্টের শুভ উদ্বোধন
১৮২

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল ”- এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার বড়পিলাক হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো ‘পায়েল স্মৃতি স্মরণে ফুটবল টূর্নামেন্ট-২০২৫’ এর ঝাকজমকপূর্ন ম্যাচ। ২০জুলাই রবিবার দুপুর ৩ঘটিকায় পায়েল স্মৃতি সংসদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ হোসাইন ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক দিদারুল হৃদয়, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, হাফছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোজাম্মেল রিফাত, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ, গুইমারা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নুরুল আফসার, সাধারন সম্পাদক ফজলে রাব্বি ও সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিনসহ স্থানীয় ছাত্রদল নেতাকর্মী। এছাড়াও অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্যজিবি দলের সাধারন সম্পাদক মুবিনুল ইসলাম ও সভাপত্বি করেন ০৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ জুয়েল।
বক্তরা তাদের বক্তবে বলেনঃ খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা, নেতৃত্বগুন ও দলগত সহযোগিতার শিক্ষা দেয়। আমাদের যুব সমাজকে যদি আমরা সঠিক পথে পরিচালিত করতে চাই, তাহলে তাদেরকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে হবে। কারন একজন খেলোয়াড় কেবল মাঠেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে হয়ে ওঠে দায়িত্ববান ও শৃঙ্খলাপরায়ন। ছাত্রদল এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছে এবং যুব সমাজের জন্য ছাত্রদল এমন আয়োজন সবসময় কাজ করে যাবে।

উক্ত উদ্বোধনী খেলায় পায়েল স্মৃতি সংসদ ৪-৩ গোলে পরাজিত করে মাষ্টার পাড়া একাদশকে। খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান। আজকের খেলার সেরা খেলোয়াড় মোঃ আনিক (০২ গোল)।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com