শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত
১৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সকল ধর্ম বর্নের মানুষের মাঝে ঐক্যবদ্ধতা ও সম্প্রতি বজায় রাখার লক্ষে এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরনবী প্রধান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক আশরাফুল আলম রাজু, মহিলা কলেজের অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবীব প্রিন্স, উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল বারী, প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক মির্জা শওকত জামান, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এছাড়াও এদিন উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ, ইভটিজিং বন্ধ, চুরি, ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা নেয়ার বিষয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সদস্যদের নিয়মিত টহল জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com