আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার কোচাশহর বাজার এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন, কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মন্ডল, কোচাশহর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মূছা মিয়া, বজলুর রহমান মন্ডল, ইউনিয়ন যুবদলের আহবায়ক ফিরোজ কবির পারভেজ, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক বাপ্পী শেখ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত কয়েক বছর ধরে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার অংশে সড়কটি সংস্কারের নামে বার বার অর্থ ব্যয় করেও স্থায়ী কোন সমাধান হচ্ছে না। সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতায় স্কুলগামী শিক্ষার্থী ও স্থানীয়দের যাতায়াতে চরম সমস্যায় পড়তে হয়। তাই এবছর বর্ষার আগেই সড়কটি সংস্কারের দাবি জানানো হচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com