গোয়াইনঘাট প্রতিনিধি | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৮৯ বার পঠিত | পড়ুন মিনিটে
সম্প্রতি ভারতের শ্রীনগরে হিন্দু পুরোহিত কর্তৃক আমাদের প্রিয়তম হাবিব মুহাম্মদ (সা:)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সালুটিকর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৩০সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণ শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
“প্রিয়নবীর অপমান, সইবে না মুসলমান প্রিয় আমার প্রাণ, তাই তো মোরা মুসলমান প্রিয়নবীর দুষমনেরা, হুশিয়ার সাবধান “এরকম আরও বিভিন্ন স্লোগানে স্লোগানে মাতিয়ে উঠে কলেজ প্রাঙ্গণ। বিভিন্ন স্লোগানে এবং কালিমাখচিত ফেস্টোন ও পতাকা বিক্ষোভ মিছিলকে শোভাবর্ধন করে।
মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, প্রিয়নবী রাসূলে পাক (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। তিনি আমাদের নিকট প্রাণের চেয়ে অধিক প্রিয়। ইসলাম রাসূল (সা.) এর আনীত জীবনব্যবস্থা।পার্শ্ববর্তী দেশ ভারতের কথিত ধর্মীয় গুরু নিলগিরি ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নীতেশ রানে ইসলাম ও প্রিয়নবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। রাসূল (সা.)-এর অবমাননা কোনো মুসলমান বরদাশত করবে না।
এ দুই কুলাঙ্গারকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এ ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানায়নি। দ্রুততম সময়ে এর প্রতিবাদ জানানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।
কলেজ শিক্ষার্থী ইকবাল হোসাইনের নেতৃত্বে উক্ত মিছিলে যোগ সকল সাধারণ শিক্ষার্থীরা। ইকবাল হোসেন, সানোয়ার আহমদ সানি, তারেক আহমদ, সামাদ আহমদ, এহসানুল হক, আলম মিয়া, তুহিন আহমদ, পাবেল আহমদ,মুজাহিদুল ইসলাম, দিদারুল আলম প্রমুখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com