শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে চাঁদাবাজ আজমল’কে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি:   |   শুক্রবার, ১১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে চাঁদাবাজ আজমল’কে গ্রেফতারের দাবীতে মানববন্ধন
১২

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কথিত সমন্বয়ক ও চাঁদাবাজী মামলার প্রধান আসামী আজমল হোসেন ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলা নৌকা শ্রমজীবী সমবায় সমিতি লিঃ কর্তৃক উপজেলা শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় নৌ পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি আলিম উদ্দিন এর সভাপতিত্বে ও মেম্বার কামাল উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা কালু মিয়া, জিয়া উদ্দিন প্রমূখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেয় কয়েকশত শ্রমিক, এসময় আজমলের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেয় শ্রমিকরা।

উপস্থিত বক্তারা বলেন, কথিত স্বঘোষিত সমন্বয়ক দাবীদার চাঁদাবাজ আজমল হোসেন সহ একটি চক্র নদীপথে বালুবাহী বাল্কহেড আটক করে দীর্ঘদিন থেকে চাঁদাবাজী করে আসছে। চক্রটি অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। অবিলম্বে চাঁদাবাজ আজমল হোসেন সহ দোষীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান বক্তারা।

উল্লেখ্য গত কয়েকদিন পূর্বে গোয়াইন নদীতে প্রায় দুই শতাধিক বালু বোঝাই নৌকা আটক করে রাখে আজমল হোসেন চক্র। পরে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজির সাথে জড়িত থাকায় অস্ত্র সহ কয়েকজনকে আটক করা হয়। এসময় চাঁদাবাজ আজমল হোসেন পালিয়ে যায়। ওই ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলা হয় এবং এই মামলায় প্রধান আসামী করা হয় আজমল হোসেনকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com