শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়াইনঘাটে ছাগলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত – ১ আটক ৪

 হারুন আহমেদ   |   শনিবার, ০৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়াইনঘাটে ছাগলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত – ১ আটক ৪
১০

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল মন্নান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আব্দুল মান্নান গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলা গ্রামের কুদরত উল্লাহ’র ছেলে। পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জানান, একটি ছাগলকে কেন্দ্র করে শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলাগ্রামের সাহেদ আহমদ ও পার্শ্ববর্তী নয়াখেল গ্রামের আব্দুল আলিমের মাঝে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সাহেদ ও আব্দুল আলিমের আত্মীয় স্বজনেরা সংঘর্ষে লিপ্ত হন।

এসময় সংঘর্ষে খলাগ্রামের শাহেদের পক্ষে আব্দুল মন্নান সহ ৭/৮জন এবং আব্দুল আলিমের পক্ষে ২ জ গুরুতর আহত হন। স্থানীয়রা এসে উভয় পক্ষের সংঘর্ষ থামিয়ে চিকিৎসার জন্য আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এদিকে চিকিৎসাধীন থাকাবস্থায় দুপুর ২ টার দিকে আব্দুল মান্নান মৃত্যু বরণ করেন। মৃত আব্দুল মান্নানের ৩ টি সন্তান রয়েছে। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম বলেন খলাগ্রাম ও নখাখেল গ্রামের শাহেদ ও আব্দুল আলিমের মধ্যে সংঘর্ষে আব্দুল মান্নান নামের এক যুবক মারা গেছেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪ জনকে আটক করে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com