শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গোয়ালন্দের প্লে শ্রেণীর শিক্ষার্থী পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোহাগ মিয়া , রাজবাড়ীঃ   |   রবিবার, ০১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোয়ালন্দের প্লে শ্রেণীর শিক্ষার্থী পানিতে ডুবে শিশুর মৃত্যু
২১

রাজবাড়ীর গোয়ালন্দে লাব্বি (৬) নামে এক শিশুর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) দুপুরে গোয়ালন্দের কৃষ্ণতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত লাব্বি উজ্জামান গোয়ালন্দ পৌরসভার এক নং ওয়ার্ড শাহজাহান মেম্বার পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. দেলোয়ার হোসেনের ছেলে। সে গোয়ালন্দের স্থানীয় মুন স্টার কলেজিয়েট স্কুলের প্লে শ্রেণীর ছাত্র।

প্রতিবেশী ফিরোজ আহমেদ জানান, কয়েকদিন ভারী বৃষ্টিতে বাড়ির পাশে একটি শুকনো পুকুরে অনেক পানি জমেছে। শনিবার দুপুরে শিশুটি গ্রামের বেশ কয়েকজন ছেলেদের সাথে ওই পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে যায়।

এ সময় তাঁর খেলার সাথীরা দ্রুত এসে বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা পুকুরের পানিতে নেমে তাঁকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান হাসপাতলে নেওয়ার পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় সুখের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com