সোহাগ মিয়া,রাজবাড়ী: | মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ২২৪ বার পঠিত | পড়ুন মিনিটে
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নলিয়া পাড়া যুব ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ঈদের দিন সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান রাত পর্যন্ত চলতে থাকে। সকালে এলাকাবাসী একত্রে ঈদের জামাত আদায় করেন।এরপর সারাদিন শিশুদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত হামনাত ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উজানচর ইউনিয়নের নলিয়া পাড়া যুব ফাউন্ডেশনের সভাপতি আবিদ হক দূর্লভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের আসন অলংকৃত করেন সংগঠন এর প্রধান উপদেষ্টা জনাব ফজলুল হক,শামসুদ্দিন প্রামাণিক,প্রফেসর আব্দুস সালাম,মোঃ সাজ্জাদ হোসেন,আজাদুর রহমান,প্রধান পৃষ্ঠপোষক আসিফ হক রুপু,কামরুল ইসলাম,শহিদ শেখ সঞ্চালনা করেন- আব্দুল জব্বার-সহকারী শিক্ষক মাধবদিয়া উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ ফিরোজ হোসাইন-ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্ম বিষয়ক সম্পাদক।মামুন নলিয়া যুব সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
আরোও উপস্থিত ছিলেন শেখ মিলন,রেদোয়ান মাহমুদ,রাসেল নলিয়া,সিয়াম শেখ,আলমাস বাবু,সাব্বির হোসাইন,রাব্বিল ইসলাম সহ সংগঠন এর অন্যান্য সদস্য বৃন্দ এবং অত্র এলাকার সর্বসাধারণ।
এ সময় শিশুদের মাঝে কোরআন তেলাওয়াত, হামনাত ও ইসলামিক কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
নুলিয়াপাড়া যুব সংগঠনের প্রধান উপদেষ্টা ও নলিয়া পাড়া মসজিদ ও ঈদগা কমিটির সভাপতি ফজলুল হক জানান, এলাকাবাসীর স্বার্থে এখানে একটি ডুপ্লেক্স মাদ্রাসা এতিমখানা ও বৃদ্ধাশ্রম নির্মাণ করা হবে। তবে এবারের ঈদ উদযাপন অনেক ভালো কেটেছে।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও চায়না বিএনপি’র প্রভাবশালী নেতা আসিফ হক রুপু জানান, বিদেশের রাজনীতি ও ব্যবসা নিয়ে সবসময় ব্যস্ত থাকা হয়। এবারের ঈদ উদযাপন অনেক ভালো কাটলো। পরিবার এবং এলাকার শিশুদেরকে নিয়ে এলাকার উদ্যোগ উদযাপন করলাম। এবং বাবা ও আত্মীয়দের কবর জিয়ারত করলাম মনে তৃপ্তি এসেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এলাকা নিয়ে আমাদের উন্নত চিন্তা রয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com