শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঘাঘট লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার দাবি

আনোয়ার হোসেন:   |   মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘাঘট লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার দাবি

ঘাঘট লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানা নির্ধারণ, শহরের ফুটপাত দখলমুক্ত, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার দাবি জানানো হয়েছে। শতবর্ষী পুকুর রক্ষা নাগরিক আন্দোলনের মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সোমবার সন্ধ্যায় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার(গানাসাস) মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশ আন্দোলনের সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সভাপতি কবি দেবাশীষ দাশ দেবু, জেলা অ্যাডভোকেট বারের সাবেক সভাপতি অ্যাড. আহসানুল করিম লাচু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, ওয়ার্কার্স পার্টির প্রণব চৌধুরী, কমিউনিস্ট পার্টির গোলাম রব্বানী মুসা, সাম্যবাদী আন্দোলনের অ্যাড. নওশাদুজ্জামান, অধ্যাপক রোকেয়া খাতুন, বাসদ মার্কসবাদীর নিলুফার ইয়াসমিন শিল্পী, গণফোরামের মোস্তাফিজুুর রহমান বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মৃণাল কান্তি বর্মণ, শ্রমিক নেতা কাজী আবদুল ওয়াদুদ, নারী নেত্রী মিতা হাসান, মানবাধিকার কর্মী হাসান মোর্শেদ দীপন, মনির হোসেন সুইট, কাজী আবদুল খালেক প্রমুখ।

মতবিনিময় সভায় হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে গাইবান্ধা জেলা পরিষদ অডিটোরিয়াম ও মার্কেট নির্মাণ বন্ধ, গাছ কাটার টেণ্ডার বাতিল করে ঠিকাদারের টাকা ফেরত এবং ডাকবাংলোর শতবর্ষী পুকুরটি পুনঃখনন করে পূর্বের অবস্থায় ফেরতের আশ্বাস দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com