শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামের বায়েজিদে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সাবেক ছাত্রদল নেতার

ইসমাইল ইমন:   |   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামের বায়েজিদে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সাবেক ছাত্রদল নেতার
১৭

চট্টগ্রাম নগরীর বায়েজিদে পুলিশের দেয়া ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফ। গতকাল বিকেলে নগরীর কদম মোবারক চট্টগ্রাম একাডেমি হলে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাবেক এই ছাত্রদল নেতা বলেন, সম্প্রতি বায়েজিদ থানাধীন আমিন জুটমিল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষে পুলিশের গাড়ি ভাংচুর ও এক যুবক নিহতের ঘটনা ঘটে। এঘটনায় বায়েজিদ থানায় পৃথক দুটি মামলা হয়। হত্যার ঘটনায় নিহত ইমনের মা বাদি হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন, এ মামলায় সাইফুল ও তার ভাইদের নাম দিতে একটি চক্র মরিয়া হলেও প্রশাসনের সুদৃষ্টি থাকায় তাদের নাম দেয়া হয়নি। অপরদিকে একই ঘটনায় পুলিশের গাড়ি ভাংচুরে জড়িত না থাকা সত্বেও সাইফুল ও তার ভাই এবং কয়েকজন ছাত্রদলের কর্মিদের নাম মামলায় অন্যান্যদের সাথে জুড়ে দেয়া হয়। এই ঘটনার সাথে সাইফুল ও তার ভাইসহ ছাত্রদলের কেউ জড়িত নেই বলে দাবি করেন ভুক্তভোগী সাবেক ছাত্রদল নেতা সাইফুল ।

সংবাদ সম্মেলনে তিনি চ্যালেঞ্জ করে বলেন, ঘটনায় তার সম্পৃক্ততার প্রমান দিতে পারলে সর্বোচ্চ শাস্তি তিনি মেনে নিবেন। এসময় তার বিরুদ্ধে দেয়া ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি কামনা করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত নিহতের পরিবারও সেদিনের ঘটনার সাথে সাইফুল ইসলাম জড়িত নেই বলে দাবি করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com