শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খনন কার্যক্রমের দায়িত্ব হস্তান্তর

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খনন কার্যক্রমের দায়িত্ব হস্তান্তর

চট্টগ্রাম নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে নাজির খাল ও কালীর ছড়া খাল খনন কার্যক্রমের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম মহানগর ও ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সার্বিক তত্ত্বাবধানে কর্নেল জোন্স রোড রেললাইন সংলগ্ন পাড়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই খাল খননের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রফিক উদ্দিন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম মঞ্জু।

অনুষ্ঠানে বক্তারা জলাবদ্ধতা নিরসনে জনসম্পৃক্ত কার্যক্রমকে স্বাগত জানান এবং এই ধরনের উদ্যোগকে আগামীতে আরও সম্প্রসারণের আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সিনিয়ন সহ সভাপতি কতুব উদ্দিন চৌধুরী, আকবার শাহ থানা বিএনপির সাবেক সহ সভাপতি আইয়ুব খাঁন, যুগ্ম সম্পাদক মহসিন তালুকদার, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস রশীদ, ফরিদ উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা সফিকুর রহমান শফি, মো. সেলিম, মো. আলাউদ্দিন, নাজিম উদ্দিন, শওকত আলী, শহিদুল ইসলাম সমু, আজহারুল ইসলাম বাচ্চু, মো. আজম ,আবদুল করিম, সিরাজুল ইসলাম, মহিলাদল নেত্রী জুলেখা বেগম জুলি, সেনোয়ারা বেগম, জোৎস্না বেগম, পারভীন আকতার সহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com