শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের পটিয়ায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত,আহত ১

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি:   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের পটিয়ায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত,আহত ১

দক্ষিণ চট্টগ্রাম- কক্সবাজার মহা সড়কের পটিয়ায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে দুই পথচারী চাপা পড়ে মো. হামিদ নামে একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয় আব্দুল করিম নামে অপর এক পথচারী। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসা হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে মিনিবাসকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এতে পথচারী দুজন চাপা পড়েন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, দুটি বাসের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, গুরুতর আহত আব্দুল করিমকে চমেক হাসপাতালে আইসিইউ না থাকায় ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com