শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে যৌথ অভিযান

নূরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে যৌথ অভিযান

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও সাতকানিয়া থানা পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানি ও পাঠানিপুল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।

অভিযানে সহায়তা করেন সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. পারভেজ এবং সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত।

অভিযান চলাকালে মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা এক্সক্যাভেটর ফেলে পালিয়ে যায়। পরে ১০টি এক্সক্যাভেটরের ব্যাটারি জব্দ করে যন্ত্রগুলো বিকল করে দেওয়া হয়।

উল্লেখ্য, কৃষিজমির টপসয়েল কাটার ফলে জমির উর্বরতা হ্রাস পায় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, যা কৃষির জন্য মারাত্মক হুমকি তৈরি করে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com