শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বিরুদ্ধে এর গ্রেপ্তারি পরোয়ানা জারি

তৌফিক আলম চৌধুরী   |   বুধবার, ১০ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বিরুদ্ধে এর গ্রেপ্তারি পরোয়ানা জারি
১১

চট্টগ্রামের চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন ও তার স্ত্রী’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। বুধবার (১০ জুলাই) চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

 

ঋণখেলাপির মামলায় গত ৩০ এপ্রিল তাঁকে পাঁচ মাসের কারাদণ্ড দেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। প্রার্থী হতে ওই সময়ে হাইকোর্টে রিট করেছিলেন ‘দণ্ডিত’ জসিম উদ্দিন। ৬০ কোটি টাকা খেলাপির মধ্যে ৪২ কোটি পরিশোধ করে ব্যাংকের প্রধান কার্যালয়ে এমডির সঙ্গে সোলেনামা করার কথা জানিয়েছিলেন সে সময়ে। ২০১৬ সালে পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে জেসিকা ট্রেড ইন্টারন্যাশনালের নামে ৬০ কোটি টাকা ঋণ নেন চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন। সময় নিয়েও তা পরিশোধ না করায় সুদে আসলে তা দাঁড়ায় ৮৯ কোটি টাকায়।

 

ঋণ শোধ না করায় ২০২০ সালের ১৮ জুলাই জসিম উদ্দিনের বিরুদ্ধে করা মামলায় ঋণের বিপরীতে জামানত রাখা তাঁর বাড়ি-গাড়ি ও সম্পদ জব্ধ করার নির্দেশ আসে আদালত থেকে। আদালত তাঁর দুটি গাড়ি, চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর বাড়ি ‘জসিম হিল পার্ক’, পাথরঘাটা এলাকার ছয় তলা ‘মফজল টাওয়ার’ ও চন্দনাইশের একটি ডুপ্লেক্স ভবন ক্রোকের আদেশ দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com