ফরিদপুর জেলা প্রতিনিধি: | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ১৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
“মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য”
এই স্লোগান বুকে ধারণ করে একতাবদ্ধ সংগঠন এর আয়োজনে ২৪ এপ্রিল, রোজ বৃহস্পতিবার সারাদিন ব্যাপী আয়োজিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫।
চরভদ্রাসন উপজেলা বাজারের দুধবাজার প্রাঙ্গণে সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃহাফিজুর রহমান এই মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন এবং সংগঠনের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী সামিউল আমিন গালিবের সভাপতিত্বে সারাদিন ব্যাপী আর্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করে।
এসময় সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন পরিক্ষা নীরিক্ষার সুযোগ পায়। পাশাপাশি প্রত্যেক সেবাগ্রহীতারা পানি,এক প্যাকেট বিস্কুট ও স্বল্প সংখ্যক ঔষধ পায়। এসময়, নারী-পুরুষ নির্বিশেষে সবাই চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং নারীদের উপস্থিতিও ছিলো উল্লেখযোগ্য।
উল্লেখ্য যে একতাবদ্ধ সংগঠন ২০২১ সাল থেকে নিরবচ্ছিন্ন ভাবে জনগণের জন্য কাজ করে যাচ্ছে। এভাবে সকলের সাথে কাজ করে স্বল্প পরিসর থেকে এগিয়ে যাওয়ার উদ্যোগ আমাদের সবার।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com