শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসনে বসন্তের আবহাওয়ায় উঁকি মারছে শিমুল ফুল

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   রবিবার, ০২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসনে বসন্তের আবহাওয়ায় উঁকি মারছে শিমুল ফুল

শীত কেটে শুরু হয়েছে বসন্ত। চলছে ফালগুন মাস। চারিদিকে মৃদ আবহাওয়া। এই বসন্তের আবহাওয়ায় ফরিদপুরের চরভদ্রাসন  উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে ও রাস্তার পাশে উঁকি মারছে শিমুল ফুল। ফুলের উপর আনন্দে মাতোয়ারা দেশীয় পাখিরা।

গ্রামের মাথার উপর দিয়ে লাল ফুল চোখে পড়ে মন প্রফুল্ল হয়ে ওঠছে মানুষের। ছোট ও বড় শিমুল গাছে রয়েছে লাল রঙয়ের ফুল। এই লাল ফুল থেকে বের হবে শিমুল ফল। আর শিমুল ফল থেকে তৈরি হবে তুলা। যে তুলা বর্তমান দেশের জনপ্রিয় শিমুল তুলা হিসেবে পরিচিতি। শিমুল তুলা থেকে তৈরি হবে বালিশ, লেপ ও তোষক সহ নানান ধরনের ব্যবহারিক জিনিস।

জানা যায়, অন্যান্য গাছের ভীড়ে শিমুল গাছ আগের চেয়ে অনেক কমে গেছে। কারণ এই শিমুল গাছের কাঠ থেকে দীর্ঘ মেয়াদী কোন জিনিস তৈরি হয় না। মানুষের প্রয়োজনে শুধু তুলাটা বেশি ব্যবহার হয়ে থাকে। সেজন্য এই গাছের গুরুত্ব নেই তেমন। তাই বাড়িতে, রাস্তার পাশে বেড়ে ওঠা গাছগুলোই লাল ফুলে উঁকি দিয়ে মনে করিয়ে দেয় শিমুল ফুলের কথা। এ যে এক চির চেনা গ্রাম বাংলার রুপ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com