শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন পদ্মা নদীতে মোবাইল কোটের অভিযান,আটক পাঁচ জন 

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন পদ্মা নদীতে মোবাইল কোটের অভিযান,আটক পাঁচ জন 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মোবাইল কোর্ট চালিয়ে ২০০০ মিটার অবৈধ   কোনাজাল, ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল, ১০ কেজি জাটকা ইলিশ  এবংএকটি ট্রলার  জব্দ করেছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।এসময় ৫ জেলেকে আটক করা হয়।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

জানা গেছে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্ট চালিয়ে চরভদ্রাসন পদ্মা নদী থেকে মাছ আহরণের   অবৈধ কোনাজাল আনুমানিক২০০০ মিটার,অবৈধ কারেন্ট জাল আনুমানিক ৫০০ মিটার,১০ কেজি জাটকা ইলিশ এবং একটি ট্রালার জব্দ করা হয়। এ সময়  অবৈধ কারেন্ট জাল এবং কোনাজাল  ব্যবহারকৃত ৫জনকে আটক করা হয়। চরভদ্রাসন উপজেলার  উপজেলা সহকারী (ভূমি) নিশাত ফারাবী মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জন আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ব্যবহারকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকা ইলিশ বোর্ডি মাদ্রাসা ও এতিমখানাতে বন্টন করা হয।

সহযোগিতায় ছিলেন   জেলা মৎস্য কর্মকর্তা জনাব প্রশান্ত কুমার সরকার , জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো:হারুন অর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাঈম হোসেন বিপ্লব, চর ঝাউকান্দা ইউনিয়ন চেয়ারম্যান বদরুজ্জামান বধূ মৃধা

ক্ষেত্র সহকারী মোঃশামীম আরিফিন , ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মোঃ নাঈম মোল্যা,চরভদ্রাসন থানার পুলিশ ফোর্স।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com