আব্দুস সালাম মোল্লা। | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ১২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমপি ১৮অক্টোবর সন্ধ্যায়৭:০০
ঘটিকায় চরভদ্রাসন বিভিন্ন পূজার মন্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
হিন্দু ধর্মালম্বীদের বড় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পুলিশের তরফ থেকে কয়েকটি স্তরে নিরাপত্তা বলায় তৈরি করে ভাব গম্ভীর্যের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা প্রশাসনের ঢিলেঢালা ভাব থাকলেওবিএনপি নেতা কর্মীরা মন্ডপে নিজেদের স্বেচ্ছাসেবক, সিসি ক্যামেরা, বিদ্যুৎ এর বিকল্প ব্যবস্থা নিরাপত্তায় আনসার সহ নিরাপত্তায় নিয়োজিত কাজের মাধ্যমে চরভদ্রাসন উপজেলায় ১৫টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। মণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পূজার আয়োজনিক দিক ঘুরে দেখেন ও সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এমপি নিজ তহবিল থেকে নগদ১০,০০০হাজার টাকা ও দুটি করে শাড়ি উপহার দেন।
উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী।
এছাড়াও চরভদ্রাসন উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এমপি শহিদুল ইসলাম বাবুল সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। ধর্মীয় ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে উৎসবমুখর পরিবেশে সবাই পূজা উদযাপন করবে—এটাই আমাদের ঐতিহ্য।”
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারও স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতায় সাধারণ মানুষ যেকোনো উৎসব আনন্দ ও নির্বিঘ্নে উদযাপন করতে পারছে। পূজামণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও দলীয় শৃঙ্খলা কমিটিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
চরভদ্রাসন বাজার পূজা উদযাপন কমিটিরসভাপতি ক্ষীর চন্দ্র জানান,বিগত সরকারগন ৫০০কেজি দিয়েছিল বিএনপি সরকারের এটাকে বর্ধিত করে৬০০ কেজি দিয়েছে দুটি করে শাড়ি দিয়েছে। নগদ ১০ হাজার করে টাকা দিয়েছে। চরভদ্রাসন থানা পুলিশের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মীরা প্রতিটি মণ্ডপে দিনরাত নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com