শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন  মাথাভাঙ্গা গ্রামের পদ্মা নদীতে জাটকা ইলিশ আটকের জন্য গড়া আড়াআড়ি বাঁধটি  অপসারন করলো প্রশাসন

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন  মাথাভাঙ্গা গ্রামের পদ্মা নদীতে জাটকা ইলিশ আটকের জন্য গড়া আড়াআড়ি বাঁধটি  অপসারন করলো প্রশাসন
৩৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মাথাভাঙ্গা গ্রামের পদ্মা নদীতে জাটকা ইলিশ আটকের জন্য গড়া আড়াআড়ি বাঁধটি বৃহস্পতিবার দিনভর অপসারন করেছেন প্রশাসন। বাঁধটি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় চরভদ্রাসন ও সদরপুর উপজেলা প্রশাসন মিলে প্রায় এক কি.মি. আয়তনের উক্ত বাঁধটি অপসারন করা হয়েছে। পদ্মা নদীতে পুতা সারি সারি বাশগুলো লেবার দিয়ে উঠিয়ে ফেলা হয় এবং বাশের নিচের অংশে পনির মধ্যে জাল দিয়ে ঘেরা বেড়াটি কেটে দিয়ে বাঁধটি অপসারন করেন প্রশাসন ।

এ বাঁধটি অপসারনকালে উপস্থিত ছিলেন চরভদ্রাসন ইউএনও মনিরা খাতুন, সদরপুর ইউএনও জাকিয়া সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, মেহেদী হাসান, এস.আই মাহমুদুল হাসান, ইউএনও’র সিএ শেখ উজ্জল ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামিম আরফিন প্রমূখ।

জানা যায়, গত ১৫ দিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল পদ্মা নদীর উক্ত পয়েন্টের দুটি বালু চরের মধ্যবর্তি জলমহালে আড়াআড়িভাবে বাশের সারি পুতে বাঁধ নির্মান করেন। পদ্মা নদীর দু’টি চরের মধ্যবর্তি প্রায় এক কি.মি. জলমহল এলাকা জুড়ে পুতা বাঁশের পানির নিচের অংশের গায়ে জাল দিয়ে ঘিরে রেখে মাছ চলাচলের পথ বন্ধ করে জাটকা আটকের জন্য বাশের বেড়া তৈরী করা হয়।

উক্ত বাশের বেড়ার কিছু দুর পর পর রাক্ষুসী জালের ফাঁদ তৈরী করে নীধন করা হচ্ছিল মনে মন জাটকা ইলিশ। তাই বৃহস্পতিবার দিনভর লোকজন নিয়ে বাশের বেড়ার বাঁধটি অপসারন করেন প্রশাসন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com