শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাস ও সদরপুরে  সীমান্তবর্তী এলাকায়  পুকুরে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাস ও সদরপুরে  সীমান্তবর্তী এলাকায়  পুকুরে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাস ও সদরপুর উপজেলা সীমান্তবর্তী এলাকা ছাদের খার ডাঙ্গী গ্রামে মঙ্গলবার বিকেল ৩ টায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই বাড়ীর চাচাতো ভাই তাফসির ফকির (৬) ও বোন লামিমা আক্তার (১৪) দু’জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শিশু তাফসির ফকির উক্ত গ্রামের মুকুল ফকিরের ছেলে। আর লামিমা আক্তার জামাল ফকিরের মেয়ে ও পার্শ্ববতী বিশ্বাস বাড়ী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রী।

ঘটনার দিন বিকেলে এলাকাবাসী পুকুরের পানি থেকে চাচাতো ভাই ও বোনকে উদ্ধার করে চরভদ্রান স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিজান তাদের মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক ফরহাদ হোসেন পরিদর্শন করেন।

তিনি জানান, ঘটনার দিন বিকেলে একই বাড়ীর চাচাতো দুই ভাইবোন বাড়ীর পাশে উন্মুক্ত ফসলী মাঠের মধ্যে গড়া পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে পুকুরের গভীর পানিতে শিশু ভাই তাফসিরকে তলিয়ে যেতে দেখে কিশোরী বোন তাকে উদ্ধারের জন্য ঝাপিয়ে পড়েন। কিন্ত কিশোরী বোনের পড়নের কাপড় চোপড় পানিতে পেচিয়ে শিশু ভাইয়ের সাথে লামিমা আক্তারও ধীরে ধীরে তলিয়ে যায়।

পরে ভাইবোনের বাড়ী ফেরা দেরি দেখে স্বজনরা পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে দ্রুত চরভদ্রান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন ‘চরভদ্রান স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শিশু ভাই ও কিশোরী বোন দুজনকে মৃত্যু ঘোষনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com