মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক: | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | ১৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন আল আমিন। স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয় এই নেতা দলীয় নেতাকর্মীদের মাঝে গ্রহণযোগ্যতা ও সাধারণ মানুষের মাঝে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
লায়ন আল আমিন ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, শিক্ষা ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এলাকার গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যেই মানবিক নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
তাঁর রাজনৈতিক পথচলা বিএনপির আদর্শ ও দর্শনের প্রতি গভীর বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে। দলীয় দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিসহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তার অংশগ্রহণ এলাকার মানুষকে অনুপ্রাণিত করেছে।
বিএনপির একটি সুশৃঙ্খল, জনবান্ধব ও আস্থাশীল নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ তাকে আসন্ন নির্বাচনে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছেন।
লায়ন আল আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি দলের প্রতি অঙ্গীকারবদ্ধ। যদি দল আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি ধানের শীষের বিজয় নিশ্চিত করব।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com