শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে এগিয়ে আলহাজ্ব এম এ হান্নান

মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক:   |   রবিবার, ২২ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে এগিয়ে আলহাজ্ব এম এ হান্নান
৮৬

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে জমে উঠেছে আলোচনার ঝড়। বর্তমান প্রেক্ষাপটে এই আসন থেকে তিনজন বিএনপি নেতা মনোনয়ন প্রত্যাশা করছেন। তাঁদের মধ্যে কেন্দ্রীয় পদবিধারী দু’জন নেতা থাকলেও স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য মতে, আলহাজ্ব এম এ হান্নান শুধু দলের একজন সিনিয়র নেতা নন, তিনি ফরিদগঞ্জবাসীর প্রিয়মুখ। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নিরবচ্ছিন্নভাবে জনগণের পাশে ছিলেন, বিশেষ করে দলের দুঃসময়ে যখন অনেকেই পিছু হটেছেন, তখন তিনিই ছিলেন রাজপথে সাহসী মুখ।

স্থানীয় সূত্র জানায়, এমপি না হয়েও তিনি ফরিদগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে নিজ উদ্যোগে ১৬টি জামে মসজিদ নির্মাণ করেছেন। তাছাড়াও উপজেলার বেশিরভাগ রাস্তা উন্নয়ন ও সংস্কারে রয়েছে তাঁর সরাসরি ভূমিকা। জনসেবামূলক কাজে তাঁর অবদান এতটাই দৃশ্যমান যে, অনেকেই তাকে ‘অঘোষিত এমপি’ বলেও অভিহিত করেন।

বিএনপির নেতাকর্মীদের ভাষায়, আলহাজ্ব এম এ হান্নান একজন পরিশ্রমী, ত্যাগী এবং সৎ নেতা। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি একাধিকবার কারাবরণ করেছেন। দলের প্রতি তাঁর আনুগত্য এবং নিবেদন ফরিদগঞ্জবাসীর কাছে ইতোমধ্যেই সুপ্রতিষ্ঠিত।

ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক বলেন,
“আলহাজ্ব এম এ হান্নান ভাই এমপি না হয়েও ফরিদগঞ্জের প্রতিটি এলাকায় উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি গরীব মানুষের পাশে থেকেছেন, মসজিদ নির্মাণ করেছেন, রাস্তাঘাটের উন্নয়ন করেছেন। তিনি রাজপথে ছিলেন, জেলে গিয়েছেন। তিনি যদি মনোনয়ন পান, ইনশাআল্লাহ এই আসনে ধানের শীষ বিজয়ী হবে—এটা জনগণের দাবিও।”

এমন একজন ত্যাগী, জনপ্রিয় এবং দক্ষ সংগঠককে মনোনয়ন দিলে ফরিদগঞ্জে বিএনপির অবস্থান আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররাও।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com