শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় মাদক পাচারকালে র‌্যাবের হাতে ৪৫ কেজি গাঁজাসহ আটক-১

বদিউজ্জামান রাজাবাবু   |   সোমবার, ১৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় মাদক পাচারকালে র‌্যাবের হাতে ৪৫ কেজি গাঁজাসহ আটক-১
২০

পিকআপে করে অভিনব কায়দায় মাদক পাচারকালে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্দ্রীপুর (পুরানপুর) গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ সুমন আলী (৩৫)। র‌্যাব জানায়, ১৮ আগস্ট বিকেলে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বুজরুক রাজারামপুর এলাকায় অভিযান চালায়। এসময় মোঃ সুমন আলী কে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বহনের ১টি পিকআপ সহ গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামী এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। পেশায় গাড়ী চালক হলেও গাড়ী চালানোর আড়ালে সে মাদকের ব্যবসা করে আসত। সে নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর  গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে ও উক্ত ব্যক্তির উপর নজরদারি বৃদ্ধি করে।

গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বহনের ০১টি পিকআপসহ আসামীকে গ্রেফতার করে। এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com