শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে আঃলীগ নেতা ও ইউপি সদস্য  ডলার গ্রেফতার 

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে আঃলীগ নেতা ও ইউপি সদস্য  ডলার গ্রেফতার 
১৩

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক কমল ও একই ইউপির কয়েকজন ওয়ার্ড সদস্যের মধ্যে কথা কাটাকাটি জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ জুন) বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে ও চেয়ারম্যানের কক্ষে এই  ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনায় আঃলীগ নেতা ও ইউপি সদস্য আঃ মান্নান ডলার কে গ্রেফতার করা হয়েছে।

আটককৃত ইউপি সদস্য আব্দুল মান্নান ডলার একই ইউনিন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের বিষয়ে ডিসি অফিসে লিখিত অভিযোগ জমা দেন আঃলীগ নেতা ও ইউপি সদস্য আঃ মান্নান ডলার সহ কয়েকজন ইউপি সদস্য। এ নিয়ে চেয়ারম্যানের সাথে তাদের বিরোধ শুরু হয়। এরই জের ধরে ২৫ জুন বুধবার সকালে ৫নং ওয়ার্ডের রাস্তার কাজ পরিদর্শনে যান ইউপি চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক কমল। সেখানে তিন নাম্বার ইট দিয়ে রাস্তা করছে এমন অভিযোগে সেই ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলী বিশ্বাসের সাথে কথা কাটাকাটি হয়।

পরে প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলারের নেতৃত্বে ইউসুফ আলী বিশ্বাস, সাদিকুল আলম, মতিউর রহমান ও জহুরুল হকসহ ছয়জন ইউপি সদস্য ইউনিয়ন পরিষদে আসেন এবং প্রথমদিকে ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যানের সাথে কথা হট্টগোল করেন এবং দ্বিতীয় দফায় চেয়ারম্যানের কক্ষে কথা কাটাকাটি ও তুলকালাম কান্ড ঘটান। পরে পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে আরোও জানা যায়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে পুরাতন কাউন্সিল মোড়ের সামনে প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলার, ইউসুফ আলী বিশ্বাস, সাদিকুল আলম, মতিউর রহমান ও জহুরুল হকের উপর চেয়ারম্যানের অনুসারীরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায় পরে আঃ মান্নান ডলারের নেতৃত্বে আবারোও ইউনিয়ন পরিষদে হামলা চালানো হয়। সেখানে আবারোও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোঃ আতাউল হক কমল বলেন, আমার উপর যেসব অভিযোগ তোলা হয়েছে তার সবই ভিত্তিহীন। ইউনিয়ন পরিষদ সবার, তাই সকল ইউপি সদস্য এখানে আসতে পারেন। আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই। কিন্ত আজকে কয়েকজন ইউপি সদস্য এসে আমার সাথে দুর্ব্যবহার করেন এবং ইউপি সচিব ও সিনিয়র ইউপি সদস্যকে মারধর করেন। এছাড়া ইউপি সচিবের ঘরেও ভাংচুর চালাই তারা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল মান্নান ডলারকে আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com