বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | ১৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোল্লাডাঙ্গা থেকে রুহুল আমিন কবির (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মারা যাওয়া কবির ওই এলাকার বদিউজ্জামানের ছেলে। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী থেকে আসা সিআইডির ক্রাইম সিনের সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন, মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন কবির আলী। বুধবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, তালাবদ্ধ একটি বাড়িতে একজনের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে সিআইডি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দিই। ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে বাড়ির ভেতরে ডাইনিংয়ে পড়ে থাকা অবস্থায় কবিরের মরদেহ উদ্ধার করি।
এ সময় রাজশাহী থেকে আসা সিআইডির ক্রাইম সিনের সদস্যরা প্রয়োজনীয় আলমত সংগ্রহ করে। পরে কবিরের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এটি হত্যা না আত্মহত্যা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
ওসি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com