শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বদিউজ্জামান রাজাবাবু:   |   শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
১৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৬ বছরের বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউসুফ আলী (৬৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। থানায় মামলা দায়ের।

বুধবার (১৪ আগস্ট) রাতে শিবগঞ্জ থানায় ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

অভিযুক্ত ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত মোরশেদ আলী ছেলে। অভিযুক্ত ইউসুফ আলী’র সম্পর্কে ভাতিজি হন।

তার আগে, গত বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮ টার দিকে একই গ্রামের সরকারপাড়া গ্রামে বাক শারীরিক প্রতিবন্ধী’র নিজ আম বাগানে ধর্ষণের শিকার হন শিশুটি।

শিশুটির মা জানান, তার বাক প্রতিবন্ধী মেয়ে কথা বলতে পারে না। কিছু খেতে চাইলে ইশারাই বলে। তার মা বলেন সকালে বাড়ি থেকে বের হয়ে আম বাগানে খেলাধুলা করছিলেন। এ সুযোগে শিশুটি কে চানাচুর বিস্কুটের লোভ দেখিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করে। তার মা সুষ্ঠু বিচার চেয়েছেন।

শিশুটির মা আরও বলেন, ধর্ষণে অভিযুক্ত আসামি ইউসুফ আলী প্রায় তার মেয়ে কে বিস্কুট চানাচুর কিনে দিতেন। এ সুযোগ পেয়ে তার মেয়ে কে ধর্ষণ করা হয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার সাদ্দাম হোসেন জানান, গত বুধবার সকালে ওই মেয়েটির বিষয়ে গ্রামবাসী তাকে মুঠোফোনে জানিয়েছিলেন। যেহেতু এটি একটি আইনি বিষয় তাই তিনি থানায় যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে জানান তিনি।

এ ঘটনাটির বিষয়ে শিবগঞ্জ থানার তদন্ত (ওসি) সুকুমার দেবনাথ জানান, বুধবার রাতে বাক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে নিয়ে তার মা থানায় লিখিত অভিযোগ দেন। এবং নারী নির্যাতন ও দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com