শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসে জামায়াতের আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বদিউজ্জামান রাজাবাবু   |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসে জামায়াতের আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
১২

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ র‌্যালি ও সমাবেশ করেছে জামায়াত। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে জমায়েত হয়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শান্তিমোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু বাক্কার, সহ-সেক্রেটারি মোখলেসুর রহমান, আব্দুল হাসান প্রমূখ।

এরআগে সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে শহীদ বেদিতে ফুল দিয় শ্রদ্ধা জানানোসহ জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম। অন্যদিকে বিএনপির দু’গ্রুপ পৃথক পৃথক র‌্যালি বের করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com