শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-শিক্ষক পরিবারকে জড়িয়ে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বদিউজ্জামান রাজাবাবু   |   বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ২২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-শিক্ষক পরিবারকে জড়িয়ে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
৭১

বিজিবি’তে কর্মরত এক সদস্য ও শিক্ষক পরিবারকে ঘিরে মাদকের সংশ্লিষ্টতার তথ্য প্রচারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ করেছে সেই ভুক্তভোগী পরিবার।  বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার সময় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর হল রুমে সংবাদ সম্মেলন করেন বিজিবি সদস্যের পরিবার। এছাড়াও একইদিন সকালে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকায় নিজ বাড়িতেও সংবাদ সম্মেলন করেন পরিবারটি।

এসময় সংবাদ সম্মেলনে তারা বলেন, শহিদুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে সে সুনামের সাথে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবিতে চাকুরি করছেন। তার বাবা মেরাজুল ইসলাম মাস্টার স্কুলশিক্ষক হওয়ায় পারিবারিকভাবেও সুনাম রয়েছে। পাশাপাশি সুমনের অন্য ভাইয়েরাও সুনামের সাথে প্রতিষ্ঠিত ও যে যার পেশায় নিয়োজিত রয়েছে।

কিন্তু সাম্প্রতিক সময়ে এই পরিবারকে ঘিরে শুরু হয়েছে নানারকম ষড়যন্ত্র। তারা আরও বলেন, ৪-৫টি মাদক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকার মিজানুর রহমান মিজানের সাথে পারিবারিক বিরোধের জের ধরে কিছু অসাধু ব্যক্তিকে দিয়ে বিজিবি সদস্য শহিদুল ইসলাম সুমনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচার করছে। এসব ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজিবি সদস্য শহিদুল ইসলাম সুমনের স্ত্রী রহিমা ইয়াসমিন, বাবা আলহাজ্ব মো. মেরাজুল ইসলাম মাস্টার, ভাই আবুল কালাম আজাদ, সহ চাঁপাইনবাবগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com