শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরধী আন্তর্জাতিক দিবস উদযাপন

বদিউজ্জামান রাজাবাবু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরধী আন্তর্জাতিক দিবস উদযাপন
১৪

চাঁপাইনবাবগঞ্জে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫” উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।সভায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৫৯-বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, ৫৩-বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। পুলিশ সুপার মো. রেজাউল করিম, অধ্যক্ষ মো. আব্দুল আওয়াল, ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, রাসায়নিক পরীক্ষক মো. শফিকুল ইসলাম, পিপি অ্যাডভোকেট আব্দুল ওদুদ, ডা. সাকিয়া ওদুদ প্রমুখ।

এর আগে, বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাদকবিরোধী চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com