শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বদিউজ্জামান রাজাবাবু:   |   শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. জামাল (৩৫) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জামাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বকচরা চররানীনগর গ্রামের মো. নইমুদ্দিনের ছেলে।

মামলার এজারের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম জানান,  ২০২৩ সালের ১৮ জানুয়ারি দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর (চর রানীনগর) গ্রাম এলকায় অভিযান চালায় র‌্যাব-৫। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে ৭৪৪ গ্রাম হেরোইনসহ মো. জামালকে আটক করা হয়। ঘটনার পর দিন ১৯ জানুয়ারি র‌্যাবের এসআই মো. ইমরোজ ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার এসআই মো. মাহবুবুর রহমান মো. জামালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই দণ্ড প্রদান করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com