শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ

বদিউজ্জামান রাজাবাবু:   |   মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (অক্টোবর) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ থেকে হাতে মশাল নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও পতিত আওয়ামী লীগ সরকারের অনিয়ম তুলে নানান ধরনের স্লোগান দিতে দেখা যায়। পথসভায় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাহিম, খুররাতুল আইন কানিজ, আসিফ নেহাল, মোত্তাসিন বিশ্বাস, নুর আসিক তানভির ও মুহিন খানসহ অন্যরা।

বক্তারা মিথ্যাচারের অভিযোগ তুলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগে দাবি করেন। অন্যথায় আগামী দিনে সকল ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com