শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে রাসেলস ভাইপারের কামড়ে আহত কৃষক

বদিউজ্জামান রাজাবাবু   |   সোমবার, ০৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে রাসেলস ভাইপারের কামড়ে আহত কৃষক
২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষেতে কাজ করার সময় মিলন আলী (৪০) নামে এক কৃষককে কামড় দিয়েছে বিষধর ‘রাসেলস ভাইপার’। সাপটিকে জীবিত অবস্থায় ধরে বস্তায় ভরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই কৃষক। সোমবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মার চরে এ ঘটনা ঘটে।

মিলন পাঁকা ইউনিয়নের বোগলাগুড়ি গ্রামের মো. তফজুল হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মিলন আলী বলেন, সকাল থেকে পদ্মার চরে ক্ষেতে কাজ করছিলাম। এসময় একটি সাপ কামড় দেয়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাসেলস ভাইপার সাপটিকে দেখতে পান ।

 

পরে সাপটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষ হয়েছে। এখন সুস্থ আছি। কোনো সমস্যা হচ্ছে না। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা সেলিম রেজা বলেন, মিলন আলির অবস্থা ভালো। অনেকে সাপে দংশনের পর কবিরাজ কিংবা ওঝার কাছে যান। সেটা না করে হাসপাতালে চলে এসেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com