শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে সব আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ

বদিউজ্জামান রাজাবাবু  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে সব আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ

রাজশাহী থেকে ঢাকার পথে চলাচল করা সব আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুর দাবিতে রেলপথ অবরোধ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার সময় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজিত কর্মসূচীতে আন্দোলনকারীরা চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন প্লাটফর্মে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে শান্তিপূর্ণ ভাবে অংশ নেয়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ‘মল্লিকা কমিউটার’ ট্রেনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে ট্রেনটি ছাড়তে প্রায় ৩০ মিনিট দেরি হয়

এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল, শিল্প ও বণিক সমিতি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে সমিতির সভাপতি নুরুল ইসলাম, জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সভাপতি মোহাম্মদ বাদশা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, শিল্প ও বণিক সমিতির সহসভাপতি খাইরুল ইসলাম এবং পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা বক্তব্য দেন।

তারা বলেন, রাজশাহী থেকে যেসব আন্তঃনগর ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়, সেসব ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু করতে হবে। সেইসঙ্গে রহনপুর রেলবন্দর, আমনুরা জংশন রেলস্টেশন, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন আধুনিকীকরণের দাবি জানান তারা।

দাবি মেনে নেওয়া না হলে আগামীতে কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মোহা. ওবায়দুল্লাহ বলেন, অবরোধ সম্পর্কে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। অবরোধ কর্মসূচির কারণে ১২৮ ডাউন মল্লিকা কমিউটার ট্রেনটি সোয়া ১০টার পরিবর্তে ১০টা ৪৫ মিনিটে ছেড়ে যায়।

তবে আন্দোলনকারীদের দাবি-দাওয়া নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com