শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে ‘চাঁপাই দর্পণ’ ও চ্যানেল আই পরিবার’র সৌজন্য সাক্ষাৎ

বদিউজ্জামান রাজাবাবু   |   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে ‘চাঁপাই দর্পণ’ ও চ্যানেল আই পরিবার’র সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘চাঁপাই দর্পণ’ পরিবার ও চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি এবং প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র সদস্যরা। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এর হাতে ফুলেল শুভেচ্ছা জানান ‘চাঁপাই দর্পণ’ পরিবার ও চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি এবং প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র সদস্যরা।

এসময় কুশল বিনিময় ও জেলার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার ধারে ও বিভিন্ন পতিত জমিতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার বিষয়ে আলোচনা হয়।

‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র আয়োজনে আগামী ২৩ সেপ্টেম্বর সোমবার বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করার অনুরোধ জানান ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র জেলা সমন্বয়ক আশরাফুল ইসলাম রঞ্জু।

জেলা প্রশাসক প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ’র বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এসময় উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য কবি এনামুল হক, কবি ফারুকা বেগম, গৌরি চন্দ সিতু, চাঁপাই দর্পণ এর নিজস্ব প্রতিনিধি মোঃ ইসাহাক আলী ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বদিউজ্জামান রাজাবাবু।

এসময় জেলার প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর প্রস্তুতি সভা হয় গত রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক (শিল্পকলা মার্কেট) এর ৪র্থ তলায় ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর নিজস্ব কার্যালয়ে (প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর অস্থায়ী কার্যালয়)।

প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার ধারে ও বিভিন্ন পতিত জমিতে সহস্রাধিক বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় জেলা সমন্বয়ক ও চ্যানেল আই প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু বৃক্ষ রোপন কর্মসূচীর সকল বিষয় তুলে ধরেন।

সভায় চারা সংগ্রহ, প্রতিষ্ঠান ও স্থান নির্ধারণ, অতিথিদের সাথে আলোচনা করে চারা রোপন ও বিতরণ কর্মসূচী সফলভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com