শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চান্দিনা প্রেস ক্লাবের সভাপতি রণবীর ঘোষ কিংকর, সম্পাদক মাসুমুর রহমান মাসুদ

নাজমুল হাসান:   |   রবিবার, ০৬ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চান্দিনা প্রেস ক্লাবের সভাপতি রণবীর ঘোষ কিংকর, সম্পাদক মাসুমুর রহমান মাসুদ
১৫

কুমিল্লার চান্দিনা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কালের কন্ঠ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদ প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আবদুল বাতেন নির্বাচিত হন।
শনিবার (৫ জুলাই) কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে চান্দিনা প্রেস ক্লাব নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে আজকের কুমিল্লা প্রতিনিধি শরীফুল ইসলাম ও দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক কালবেলা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেস ক্লাব সভাপতি ও একাত্তর টিভি প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক। পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদ হাসান এবং কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আজকের কুমিল্লা সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

এছাড়া নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আখতার হোসাইন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com