শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ছাত্রলীগ নিষিদ্ধ

এস এম নওশের:   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছাত্রলীগ নিষিদ্ধ
১৫

গতকাল ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করে সরকার এক প্রজ্ঞাপন জারি করেছে।

ছাত্রলীগ নিসন্দেহে দেশের ঐতিহ্যবাহী দল।তাদের আছে গৌরবোজ্বল অতীত।সেটা অস্বীকার করছিনা।এই ছাত্রলীগের ই নেতা সিরাজুল আলম খান প্রথম দেশের স্বাধিনতার স্বপ্ন দেখেন এবং “” নিউক্লিয়াস”” গঠন করেন।দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের ভুমিকা অবশ্যই স্মরনীয়।কিন্তু তারা যদি অতীত গৌরব ধরে রাখতে না পারে তাহলে এর দায় কার?

এখনকার জেন জি প্রজন্ম দেখেছে ছাত্রলীগ কে হেলমেট পড়ে নির্দয় ভাবে তাদের সহপাঠিদের পেটাতে, খুন করতে।তাদের ছাত্র নেতারা ধর্ষনের সাথে জড়িত ছিল।ছাত্র লীগের নেত্রীরা নিজেরাই স্বীকার করেছে তাদের পদ পেতে সিনিওর ভাই দের বিছানায় যেতে বাধ্য করা হয়েছে।

এখানে তাদের এভাবে কেন পদ পদবি নিতে হল সে অন্য আলাপ।কিন্তু ছাত্রলীগ কোন আদর্শ ভিত্তিক দল নয়।তারা কেবল ই ক্ষমতাসীন আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে ই কাজ করেছে বিগত তিন দশক।পাব্লিক ভুলে যায়নি ৯৬ সালের হরতালের দিন অফিস করতে আসা এক অফিসারের ছাত্রলীগ নেতা কতৃক শারীরিক ভাবে লানছিত হওয়া এবং প্রকাশ্যে তার জামা কাপড় খুলে সম্পুর্ন উলংগ করে ফেলা।

সেই ছাত্রলীগ নেতার নাম ছিল আলম।।এই ঘটনার জন্যে কিন্তু তাকে দলে কোন শাস্তি দেয়া হয়নি।ভাগ্যিস সেই সময় ফেসবুক ছিল না নইলে সেই ভদ্রলোক কে হুয়ত আত্মহত্যার পথ বেছে নিতে হত।এর নেতৃত্ব দিয়েছিলেন অগ্নি কন্যা খ্যাত ( নাকি অখ্যাত!!) মতিয়া চৌধুরী।

আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় আসার পর জাহাংগির নগর বিশ্ববিদ্যালয়ে মানিক নামে এক ছাত্রলীগ নেতার মিস্টি বিতরন করে ধর্ষনের সেঞ্চুরি পালন ও সেই সময়কার আলোচিত একটা ঘটনা।সেই মানিক কেও বহিস্কার করা হয়েছে এরকম আমরা শুনিনি।
বিশ্বজিতের ঘটনা তো মিডিয়ার কল্যানে পুরা বিশ্ব দেখেছে।তারপরেও সেই হত্যাকারী ছাত্রলীগার দের কারোর ই সর্বোচ্চ সাজা হয়নি।অনেকেই উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে গেছে।তারা বিদেশে পাড়ি জমিয়েছে।

এবারের জুলাই আগস্টের ছাত্র গন আন্দলনে পুলিশের সাথে মিলে হেলমেট পড়ে তারা রাস্তায় যা করেছে সেটা সোশ্যাল মিডিয়ার কল্যানে সকলেই দেখেছে
ছাত্রলীগের রাজনীতি কোন ছাত্রই আদর্শের জন্যে করত না।তারা করত হলে সীট পেতে,পরীক্ষায় ভাল গ্রেড পেতে, বিসিএস পোস্টিং পেতে, আর নয়ত টেন্ডার বাজি চাঁদা বাজি করে হাজার হাজার কোটি টাকার মালিক হতে। বিগত সরকার পতনের পর তারা কিন্তু দল হিসেবে সংগঠন হিসেবে জাতির কাছে ক্ষমা চায়নি।

ছাত্রলীগের রাজনীতি সরকারি ভাবে প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ করন সেটা কত টুকু সঠিক সিদ্ধান্ত হয়েছে তা সময় বলতে পারবে।তবে এদের অন্যায় অত্যাচার আর হত্যার বিচার না হলে শহীদের আত্মারা অভিশাপ দেবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com