বাউফল পটুয়াখালী প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
পটুয়াখালীর বাউফলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে উপজেলা বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি দুই গ্রপের পৃথক পৃথক ভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে পৌর শহরে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পাবলিক মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির আহবায়ক জব্বার মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মু. মনির হোসেন। আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সাবেক সাংগঠনিক সম্পাদক অলিয়র রহমান, যুগ্ন সম্পাদক সামুয়েল আহমেদ লেনিন, যুবদালের আহবায়ক পলাশ প্রমূখ।
অপরদিকে একই স্থানে বেলা ১১ টার দিকে পৌর বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক এমপি মো. শহিদুল আলম তালুকদার।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com