শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জনদূর্ভোগ লাঘবে উন্নয়নমূলক কাজের বরাদ্দের দাবী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   রবিবার, ১২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনদূর্ভোগ লাঘবে উন্নয়নমূলক কাজের বরাদ্দের দাবী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের
১২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নে রাস্তাঘাট সংস্কারসহ ব্রিজ-কালভার্ট নির্মাণ না হওয়ায় চরমে উঠেছে জনদূর্ভোগ। পর্যাপ্ত বরাদ্দের দাবী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের।

ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দাবী করেন,
২৫.৬৯ বর্গ কিঃ মিঃ আয়তন বিশিষ্ট দামোদরপুর ইউনিয়ন। জন সংখ্যার পরিমাণ ৩৩ হাজার ৯’শ ৮৯ জন। এখানে ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা, ৮টি উচ্চ বিদ্যালয় একটি হাটসহ কয়েকটি বাজার রয়েছে। ইউনিয়নে প্রধান প্রধান কয়েকটি সড়ক পাকা করণ করা হলেও গ্রামের অভ্যান্তরে অধিকাংশ রাস্তা এখনো কাঁচা রয়েছে।

এসব রাস্তার মধ্যে বেহারাপাড়া হতে বুড়ীর ভিটা পর্যন্ত রাস্তাটির বিভিন্ন স্থানে খানা-খন্দে পরিণত হওয়ায় যাতায়াতে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এ রাস্তা দিয়ে যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের। রাস্তা সমূহে ৩টি কালভার্ট নির্মাণও জরুরী হয়ে পড়েছে। রাস্তায় কালভার্ট না থাকায় বর্ষা মৌসুমে ঘটে ফসল হানীর ঘটনা। এছাড়াও বেহাল অবস্থা বিরাজ করছে মধ্য দামোদরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠসহ বুড়ীর ভিটা স্কুল মাঠের।

এ মাঠ দু’টি অসমতল হওয়ায় ছাত্র-ছাত্রীরা খেলা-ধুলায় মনোনিবেশ করতে পারছে না। বর্ষাকালে কাদা পানিতে সয়লাব হয়ে থাকে। এ ছাড়াও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বাউন্ডারি ওয়াল না থাকায় পরিষদ চত্বর দিনে গরু-ছাগলের বিচরণ, রাতে মাদক সেবীদের আড্ডা খানায় পরিণত হয়। অবকাঠামোগত উন্নয়ন কাজের অভাবে শ্রী-বিহীন হয়ে পড়েছে পরিষদ ভবন।

এ ইউনিয়নের সার্বিক দিক বিবেচনা করে এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে কর্তৃপক্ষ জরুরী পদক্ষেপ নিবেন, এমনটাই প্রত্যাশা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ সর্বমহলের।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com