শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিলে আবারোও চুরির হিড়িক, ২১ নারীসহ আটক ২২

রুমন হোসেন জিলহজ্ব, লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:   |   রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিলে আবারোও চুরির হিড়িক, ২১ নারীসহ আটক ২২

উত্তরের লালমনিরহাটে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় থানায় সাধারণ ডায়েরির (জিডির) আবারোও হিড়িক পড়েছে। মোবাইল ফোন, টাকা, ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে এখন পর্যন্ত আট থেকে দশটি জিডি দায়ের করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে মাহফিল শুরু হয়। এতে লাখো মানুষের সমাগম ঘটে। অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোর চক্র চুরির ঘটনা ঘটায় বলে অভিযোগ উঠেছে।

চুরি ও খোয়া যাওয়ার ঘটনায় নারী চোর চক্র সন্দেহে ২১ নারীসহ মোট ২২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক নারীদের বেশিরভাগ সিলেট, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বলে জানা গেছে। তাদের কঠোর ভাবে জিজ্ঞাসাবাদ চলছে।

মাহফিলে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, অতিরিক্ত ভিড়ের মাঝে সংঘবদ্ধ চোর চক্র কৌশলে মোবাইল, টাকা, ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়। অনেকেই কিছু বুঝে ওঠার আগেই চুরির শিকার হন। ফলে থানা চত্বরে জিডি করতে ভুক্তভোগীদের ভিড় এখনো অব্যাহত।

মাহফিল আয়োজক কমিটির কো-অর্ডিনেটর রায়হান রাজির বলেন, “আমরা সুষ্ঠুভাবে মাহফিল আয়োজনের চেষ্টা করেছি। তবে এই ধরনের ঘটনা সত্যি খুবই দুঃখজনক।”

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-নবী বলেন, “এখন পর্যন্ত বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। আমরা ঘটনা তদন্ত করছি এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com