শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবিতে ‘জয় বাংলা’ লেখার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী আটক

জবি প্রতিনিধি:   |   শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবিতে ‘জয় বাংলা’ লেখার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী আটক
১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকের পাশে ‘জয় বাংলা’ লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। আটক ছাত্রলীগ কর্মী নিজের নাম তানজিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিটের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা।

আটক হওয়ার পর এ ছাত্রলীগ কর্মী বলেন, আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি আমি নিজেই লিখেছি।

ঘটনার সময় উপস্থিত থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার বলেন, আমরা ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মোবাইল দিচ্ছিলাম। এমন সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা একজনকে আটক করেছি। আটক পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি। আওয়ামী লীগের প্রোগ্রাম চলমান আছে, সেজন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে।

বিষয়টি নিশ্চিত করে জবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফ বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আটক যুবককে থানায় নিয়ে আসি। তাকে মোবাইল টীমের মাধ্যমে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে জয় বাংলা লেখার সময় শিক্ষার্থীরা তাকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে কোতোয়ালি থানা পুলিশের সাথে কথা বলে তাদের কাছে সোপর্দ করি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com