শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবিতে Basic Awareness of Jagannath University Rules শীর্ষক ট্রেনিং অনুষ্ঠিত

মোঃ হৃদয়   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবিতে Basic Awareness of Jagannath University Rules শীর্ষক ট্রেনিং অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজনে সিএসই কনফারেন্স রুমে Basic Awareness of Jagannath University Rules শীর্ষক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ই অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সিএসই কনফারেন্স রুমে Basic Awareness of Jagannath University Rules শীর্ষক ট্রেনিং এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।

এসময় উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম বলেন, “সময়ানুবর্তিতার মাধ্যমেই আমাদের নিজেদের ও সমাজের গতি নিয়ন্ত্রিত হয়।  বিশ্ববিদ্যালয়ের লিভ রুলস ও ফিন্যান্সিয়াল রুলস বিষয়ে যে ট্রেনিং দেওয়া হবে অংশগ্রহণকারী সবার উপকারে আসবে।” IQAC, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: সরোয়ার আলম এবং মডারেটর হিসেবে ছিলেন অতিরিক্ত পরিচালক ড. মো: রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের টেকনিক্যাল সেশনের প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের Leave Rule বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং শেষে Financial Rules and Regulations বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বিস্তারিত আলোচনা করেন। ট্রেনিং-এ বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com