শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জবিস্থ গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত

জবি প্রতিনিধি:   |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জবিস্থ গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গাজীপুর জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর সদর উপজেলার এস এম নাইমুর রহমান দূর্জয় সভাপতি ও শ্রীপুরের ফয়সাল আহামেদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপদেষ্টামণ্ডলী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক বছর মেয়াদী ৩৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি নাইমুর রহমান দূর্জয়, মাহমুদুল হাসান ইমন, আসিফ ইকবাল সহ মোট ১২ জন। যুগ্ম সাধারণ সম্পাদকেরা হলেন রুকসানা মিতু, জামিল খান, তামাসুল ইসলাম সোহান সহ ৭ জন।

সাংগঠনিক সম্পাদকেরা হলেন শিপন ঘোষ নিলয়, তামিম রহমান, তাওসিয়া আহামেদ তানহা সহ ৮ জন। দপ্তর সম্পাদক শাকিল খান সহ মোট ১১ জনকে বিভিন্ন দায়িত্ব অর্পণ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ প্রাণীবিদ্যা বিভাগরে চেয়ারম্যান গাজীপুর কৃতী শিক্ষক প্রধান উপদেষ্টা আব্দুল আলীম সহ অন্যান্য উপদেষ্টাগণ ও পূর্বের কমিটিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মতিক্রমে গত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরে কমিটি প্রকাশ করা হয়েছে।

এবিষয়ে নতুন কমিটির সভাপতি এস এম নাইমূর রহমান দূর্জয় বলেন, গাজীপুর জেলা ছাত্র কল্যাণ একটি অরাজনৈতিক এবং ঐতিহ্যবাহী সংগঠন। আমরা এই সংগঠনকে এবং সংগঠনের সকল সদস্য কে নিয়ে একত্রে কাজ করে জেলা ছাত্র কল্যাণ কে রোল মডেল হিসাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ্।

সাধারণ সম্পাদক ফয়সাল আহামেদ বলেন, ছাত্র কল্যাণ কমিটির প্রধান লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। এই বৃহত্তর প্রত্যাশার অপর পৃষ্ঠায় আমি আরো প্রত্যাশা রাখি যে সকলের সহযোগিতার এই সংগঠনকে শিক্ষা ও সংস্কৃতিতে অগ্রগামী ও ক্যাম্পাসে সুষ্ঠু ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে সদর্পে বিচরণ করানোর চেষ্টা করবো।সংগঠনের ছাত্র শিক্ষকের মাঝে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্কের সেতু বন্ধন তৈরির সর্বোচ্চ প্রয়াস অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com