মোঃ হৃদয় জবি প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১৬০ বার পঠিত | পড়ুন মিনিটে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২ ফেব্রুয়ারি(শনিবার)।
এবারের পরীক্ষায় ৮৬০ টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি আসনের জন্য লড়বেন ৫১ জন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন তিনটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা, দ্বিতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা এবং তৃতীয় শিফটে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তিন শিফটে হবে এ পরীক্ষা।
এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে ভর্তি পরীক্ষা নিচ্ছে, যেখানে মোট নম্বর ১০০। এর মধ্যে ৭২ নম্বরের পরীক্ষা হবে বহুনির্বাচনি ও লিখিত প্রশ্নের ওপর। বহুনির্বাচনি পরীক্ষায় থাকবে ২৪ নম্বর, আর লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৮ নম্বর। এছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।
উচ্চতর শিক্ষার স্বপ্ন নিয়ে প্রতিবারের মতো এবারও হাজারো শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসনের জন্য প্রতিযোগিতায় নামছেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতার এই লড়াইয়ে সফল হতে হলে শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিতে হবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com