শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতির রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

রিয়াদ ইসলাম জলঢাকা   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতির রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
১৪

নীলফামারীর জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন এর রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১৩ অক্টোবর সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার আয়োজনে থানা মোড়ে অবস্থিত অস্থায়ী অফিস কার্যালয়ে এ দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলে জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজ এর সভাপতিতে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-ইকরাম বিপ্লব চিশতি, কার্যকরী সদস্য মনিরুজ্জামান শান্ত সহ সকল সদস্যবৃন্দ প্রমূখ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক মাইদুল হাসান ও ব্যাংকার সুমন আহমেদ সহ মান্যগণ্য ব্যক্তিবর্গ।

দোয়া অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন মহোদয়ের আসু রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন জলঢাকা প্রেসক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক মাইদুল হাসান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com