শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জলঢাকায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

রিয়াদ ইসলাম জলঢাকা:   |   মঙ্গলবার, ২৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জলঢাকায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নীলফামারীর জলঢাকা উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন ও মেলায় আগত বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক এর অপারেশন টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুব, ডিএই এর নীলফামারীর এডিশনাল ডিপুটি ডিরেক্টর জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ।

এ উপলক্ষে কৃষি মেলার একটি র্্যালী গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে মেলা সমাবেশ মিলিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান সহ কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমুখ। উপজেলা কৃষি অফিস জানায়,এই মেলার মাধ্যমে উপজেলার কৃষকদের মাঝে উৎপাদন ও ফলন বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করাই হলো মুল লক্ষ্য। আশা করছি, এই মেলার মাধ্যমে উপজেলার কৃষকেরা উপকৃত হবে এবং এ মেলা চলবে আগামী ২৯ মে পর্যন্ত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com